
সন্ত্রাসীদের দলে প্রশিক্ষিত শুটার, দুশ্চিন্তায় পুলিশ
সন্ত্রাসীদের দলে প্রশিক্ষিত শুটার, দুশ্চিন্তায় পুলিশ

সন্ত্রাসীদের দলে প্রশিক্ষিত শুটার, দুশ্চিন্তায় পুলিশ

প্রশিক্ষিত শুটার ছাড়া এভাবে প্রকাশ্যে এসে গুলি করা সম্ভব নয়। তাদের যেভাবে গুলি করতে দেখা গেছে, তাতে তাদের প্রচণ্ড আত্মবিশ্বাসী ও প্রশিক্ষিত মনে হয়েছে।

চট্টগ্রামের বায়েজিদে ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলাকে হত্যার ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম মো. আলভিন। তিনি বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাগনে।

পুলিশের তথ্য অনুযায়ী, ইয়াছিন খান পলাশ একসময় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় তিনি দণ্ডিত ছিলেন।

র্যাব জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পলাশ ও অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মেক্সিকোয় সেনাবাহিনীর নিরাপত্তা অভিযানে সিজেএনজির আরও চার সদস্য নিহত হয়েছেন।

কারাগার থেকে বেরিয়ে আসার এক মাসের মধ্যে আক্রান্ত হয়েছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ। গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

খুলনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম হত্যাকাণ্ডে সন্ত্রাসী গ্রুপের যোগসূত্র আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো রফিকুল ইসলাম ছিলেন না। তবে ঘটনাচক্রে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

কারাগার থেকে বের হওয়ার এক মাসের মাথায় রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকাকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর এলাকা বা অভয়ারণ্য হিসেবে থাকবে না। দীর্ঘদিন ধরে আলোচিত এই এলাকায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জয়পুরহাটের নতুনহাট পশুর হাটে অবৈধ চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করায় জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা শামস মতিন ও তার সহযোগীরা। হামলায় সামুরাই, পিস্তল ও রড ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করা হয় এবং ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আদনান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনায় মামলা হয়েছে, কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সশস্ত্র হামলা চালিয়ে যৌথ বাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় এলাকাটির নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ‘সন্ত্রাসী’ মো. ইয়াসিনসহ ৪২ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামির সংখ্যা ২০০।