
ক্রিকেটার নাঈমকে পুলিশের মারধর!
চট্টগ্রামের লালখান বাজারে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

চট্টগ্রামের লালখান বাজারে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ নাঈমের। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ও গত রোববার চট্টগ্রাম নগরের খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। আজ মঙ্গলবার সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।

চট্টগ্রাম নগরে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় সমালোচনা।

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নরেন্দ্র (৩৮)। গতকাল সোমবার রাতে নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কের কার্যালয়ে তাঁর মৃত্যু হয়।