
আজ ব্রাজিলের দল ঘোষণা: নেইমার কি পেরেছেন আনচেলত্তিকে সন্তুষ্ট করতে
আজ রাতে দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে কি তিনি দলে রাখবেন?

আজ রাতে দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে কি তিনি দলে রাখবেন?

বিশ্বকাপের জন্য ইরানের ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার সরদার আজমুনের।

এমএলএসে পোর্টল্যান্ডের বিপক্ষে ২–০ গোলে জিতেছে ইন্টার মায়ামি। গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও গোল করান লিওনেল মেসি।

আজ শনিবার দেশের প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের বিশেষ আয়োজনে এক্সপার্ট মিটআপ অনুষ্ঠিত হয়েছে।

ফিফার অনুমোদনে আইয়ুব বুয়াদ্দিকে দলে পেয়ে বিশ্বকাপের আগে বড় সাফল্য পেয়েছে মরক্কো।

যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নির্দিষ্ট দেশের ফুটবলপ্রেমীদের জন্য ভিসা জামানতের শর্ত শিথিল করেছে। আগামী ১১ জুন শুরু হবে টুর্নামেন্ট, যার আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। তবে হাইতি ও ইরানের মতো দেশের নাগরিকদের প্রবেশে কড়াকড়ি অব্যাহত।

বিশ্বকাপে সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাওর কোচ হলেন ৭৮ বছরের ডিক অ্যাডভোকাট। অ্যাডভোকাট এর আগে ১৯৯৪ বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং ২০০৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কোচ ছিলেন। কোচিং করিয়েছেন বেলজিয়াম, সার্বিয়া, রাশিয়া ও ইরাককেও।

বিশ্বকাপের অলটাইম র্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল। তারা একমাত্র দল যারা ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত সব বিশ্বকাপে খেলেছে। জার্মানি দ্বিতীয়, আর্জেন্টিনা তৃতীয় স্থানে রয়েছে।

বিশ্বকাপের এক মাস আগে কুরাসাওর প্রধান কোচ ফ্রেড রুটেন পদত্যাগ করেছেন। দলের স্থিতিশীলতার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেছেন। এর ফলে ডিক অ্যাডভোকাটের ফেরার পথ প্রশস্ত হতে পারে।

বিশ্বকাপের এক মাস আগেই মেক্সিকোতে স্কুল ছুটির ঘোষণায় অভিভাবকরা ক্ষুব্ধ। শিক্ষামন্ত্রী তাপপ্রবাহ ও টুর্নামেন্ট প্রস্তুতিকে কারণ বললেও প্রেসিডেন্ট এটিকে প্রস্তাব বলেছেন। বিভিন্ন রাজ্য ও সংগঠন সমালোচনা জানিয়েছে।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও কানাডাও যৌথ আয়োজক। তবে গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে।

ফুটবলপ্রেমীদের সমালোচনার মুখে অবশেষে নড়েচড়ে বসেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের টিকিট বিক্রির কৌশল তারা নতুন করে পর্যালোচনা করবে।