
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, কী বলছেন নেতা–কর্মীরা
দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে পাহাড়ে আলোচনা

দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে পাহাড়ে আলোচনা

রাঙামাটিতে পার্বত্যমন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে দুটি সাবমেরিন কেব্ল উন্মুক্ত হয়ে পড়েছে। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়ে উপরিভাগের মাটি সরে যাওয়ায় সম্প্রতি সাবমেরিন কেব্ল দুটি উন্মুক্ত হয়ে যায়। এতে সাবমেরিন কেব্ল দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে একটি বাস, একটি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক নারী পথচারী নিহত হয়েছেন।

পাহাড়ের কিংবদন্তি ফুটবলার চিংহ্লামং মারী চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে আনোয়ার হোসেন নামের জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেনকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকাকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর এলাকা বা অভয়ারণ্য হিসেবে থাকবে না। দীর্ঘদিন ধরে আলোচিত এই এলাকায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের ফটিকছড়ির একটি মাছের খামারে পানিতে ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার সেনাক্যাম্প–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা–বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিনের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সাদা বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট সুমাইয়া ইসলাম। বয়স মাত্র ছয় বছর। বড় বড় চোখ করে বাঘটির দিকে তাকিয়ে ছিল সে। হঠাৎ বাবার হাত চেপে ধরে প্রশ্ন করল, ‘বাবা, বাঘটা কি কামড় দেবে?’ মেয়ের প্রশ্ন শুনে হেসে ফেললেন বাবা মুশফিকুল ইসলাম। তিনি বললেন, ‘ভয় পেয়ো না। বাঘ খাঁচার ভেতরে আছে। কামড় দিতে পারবে না।’

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে দুই ব্যক্তির ঝগড়া থামাতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।