
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও বাণিজ্য নীতির অনিশ্চয়তার কারণে শ্রমবাজার আরও দুর্বল হয়ে যেতে পারে।

বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। তাঁদের বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে জ্ঞান হারিয়েছেন আরেক শ্রমিক। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে হাসপাতাল চত্বরে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা হয়।

কুষ্টিয়ায় গড়াই নদ খনন প্রকল্পের বালু অপসারণের সময় দুর্বৃত্তদের গুলিতে চারজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের জুগিয়া এলাকায় গড়াই নদের তীরে এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে আনোয়ার হোসেন নামের জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেনকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টানা বৃষ্টির কারণে এক সপ্তাহের ব্যবধানে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে কৃষিশ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। দুই হাজার টাকা দৈনিক মজুরিতেও শ্রমিক মিলছে না।

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল।

চাঁদা আদায়কে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্মাণসামগ্রী মাথায় পড়ে মো. রনি (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
রাজধানীর বনানীতে বাসের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন।

সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ পাথর কোয়ারি–সংলগ্ন রেলওয়ের রজ্জুপথের সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু-পাথর তোলার সময় চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে সোমবার রাত পৌঁনে তিনটায় দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই ট্রাক খাদে পড়ে যায়। এতে সাত ধানকাটা শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।