
ফেসবুক ভিডিওতে মিলল খোঁজ, ৪৫ বছর পর স্বজনদের কাছে ফিরলেন ইসাক মিয়া
বিদেশ যাওয়ার স্বপ্নে জমিজমা বিক্রি করে ঘর ছাড়েন ইসাক মিয়া। দালালের প্রতারণায় পথে পথে কেটে যায় ৪৫ বছর। ফেসবুকের সূত্রে খোঁজ পান স্বজনেরা।

বিদেশ যাওয়ার স্বপ্নে জমিজমা বিক্রি করে ঘর ছাড়েন ইসাক মিয়া। দালালের প্রতারণায় পথে পথে কেটে যায় ৪৫ বছর। ফেসবুকের সূত্রে খোঁজ পান স্বজনেরা।

মেহেরপুরের গাংনীতে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় মাছ ও কাঁকড়া শিকার শেষে ফেরার পথে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। অপহৃত ব্যক্তিদের মুক্তির জন্য মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁদের স্বজনেরা।

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার-সংলগ্ন দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহত্তর যশোরের আঞ্চলিক ভাষার ১ হাজার ৩০০ গান রচনা করা শিল্পী অনিল হাজারিকা পাঁচ বছর ধরে হৃদ্রোগে আক্রান্ত; অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে এখন অসহায় জীবন কাটাচ্ছেন।

বিষয়টি নিয়ে সংসদ সদস্য আমির হামজার উপস্থিতিতে স্থানীয় লোকজন তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ নিলেও তা শেষ পর্যন্ত মামলা পর্যন্ত গড়ায়।

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (রহ.) মাজার-সংলগ্ন দিঘির কুমির সাত বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে গেছে। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে দিঘির মহিলা ঘাটে ওই ঘটনা ঘটে।

নারী-শিশুসহ ১৩ জনকে যশোরের শার্শা উপজেলার সাদিপুর গ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কঠোর নজরদারির কারণে তারা প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুষ্টিয়ায় গড়াই নদ খনন প্রকল্পের বালু অপসারণের সময় দুর্বৃত্তদের গুলিতে চারজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের জুগিয়া এলাকায় গড়াই নদের তীরে এ ঘটনা ঘটে।

মেহেরপুরে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে এক গৃহবধূ ও যুবককে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শিশু রামিসা হত্যা মামলার বিচারকার্যে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।