চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে তিন বছর বয়সী একটি শিশু পড়ে গেছে। আজ বুধবার বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মেজবাহ উদ্দিন নামের শিশুটিকে উদ্ধার করা যায়নি। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করেন। গর্তের ১২ ফুট নিচে শিশুটি রয়েছে বলে তাঁরা নিশ্চিত হন।

ঝিনাইদহে পারিবারিক বিরোধের সালিসকে কেন্দ্র করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবির অভিযোগে যুবদল নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবদল।
৩ জুলাই, ২০২৬ এ ৬:৩৫ অপরাহ্ণ





