১৭ কোটি মানুষের বাংলাদেশ ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার এই দেশটি ফুটবল–দুনিয়ার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বের অন্যতম উগ্র সমর্থকদের চারণভূমি। বাংলাদেশে এই ফুটবল উন্মাদনা ও প্রতিদ্বন্দ্বিতা এর আগেও সহিংস রূপ নিয়েছে—এমনকি তা প্রাণঘাতীও প্রমাণিত হয়েছে। এক গবেষণায় দেখা গেছে, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছিল।

খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি
৩ জুলাই, ২০২৬ এ ১১:৩৭ অপরাহ্ণ





