খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে নগরের ময়লাপোতা মোড়ের কাছে ওই হাসপাতালটিতে আগুন লাগে।
.খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের খুলনার উপপরিচালক মাসুদ সরদার মুক্তকণ্ঠকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন বেজমেন্টের মধ্যে আছে; উপরে ওঠে নাই।
.খুলনা মেডিকেলে আগুন: আইসিইউ থেকে সরানোর সময় এক রোগীর মৃত্যু





