রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সের এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ বলেছে, মরদেহটিতে পচন ধরেছে। তাঁর স্বামী ও দুই মেয়ে কানাডাপ্রবাসী। গত মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক মুক্তকণ্ঠকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বিছানায় ছিল।

চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহবুব কারাগারে
৩ জুলাই, ২০২৬ এ ৮:২৬ অপরাহ্ণ





