মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর মুক্তকণ্ঠ ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এ বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘প্রতিটি সন্তানের মেধা ও যোগ্যতা আলাদা। কেউ গণিতে দুর্বল হলেও বাংলা কিংবা চিত্রাঙ্কনে ভালো করতে পারে। তাই সন্তানকে জোর করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর মানসিকতা থেকে অভিভাবকদের সরে আসতে হবে এবং সন্তানের ভালো লাগাকে গুরুত্ব দিতে হবে।’
কোনো বিষয়ে সন্তানের দুর্বলতা থাকলে তা দূর করার উপায় হিসেবে তিনি বলেন, "বকাঝকা না করে শিক্ষকদের সঙ্গে কথা বলে মা–বাবাকে আন্তরিকভাবে দুর্বলতার কারণ খুঁজে বের করতে হবে। তাহলেই সমাধানের পথ সহজে মিলবে।"






