‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তাই ‘মব’ শব্দটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন তিনি। আজ রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে তাজুল ইসলাম এ কথা বলেন। তাজুল ইসলামের এমন বক্তব্যের পর একাধিক বক্তা তাঁর বক্তব্যের কড়া সমালোচনা করেন।

আদাবরে বিএনপি নেতাকে হত্যা: গ্রেপ্তার দুজন কারাগারে
৩ জুলাই, ২০২৬ এ ১১:০৩ অপরাহ্ণ





