মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২২ এপ্রিল ২০২৬ মুক্তকণ্ঠের কার্যালয় কারওয়ান বাজারে ১৭৭তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। এইবারের বিষয়টি ছিল —' ই-সিগারেট জনস্বাস্থ্য ঝুঁকি না বিকল্প? ' উক্ত পরামর্শ সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

ই-সিগারেট জনস্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর? এর উত্তরে বিশেষজ্ঞ জানিয়েছেন, ই-সিগারেট বা ভেপিং সাধারণ সিগারেটের চেয়ে কম ক্ষতিকর মনে করা হলেও এটি জনস্বাস্থ্যের জন্য পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে ।

চিকিৎসক ডা. সরদার আতিক জানান, ই-সিগারেটে সিগারেটের মতো অনেক ক্ষতিকর রাসায়নিক উপাদান কম থাকলেও এর একটি বড় সমস্যা হলো সামাজিক গ্রহণযোগ্যতা। এতে কোনো দুর্গন্ধ থেকে না বরং ফ্রুট বা চকলেট ফ্লেভার থাকায় আশেপাশের মানুষ বিরক্ত হয় না। ফলে ব্যবহারকারীদের মধ্যে জনসমক্ষে এটি পান করার একটি প্রবণতা তৈরি হচ্ছে। এই সুগন্ধি ও সামাজিক গ্রহণযোগ্যতার কারণে অধূমপায়ীরাও পরোক্ষভাবে ধূমপানের প্রতি উৎসাহিত হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগের বিয়ষ।