রাজধানীর পল্লবীর কালশী এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে এর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন নিয়ন্ত্রণে পল্লবী, মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট কাজ করছে। তবে সেখানে পানির সংকট রয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।






