রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আজ রোববার পল্লবী থানার নারী ও শিশু জিআর শাখার তদন্ত কর্মকর্তা এই অভিযোগপত্র জমা দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান মুক্তকণ্ঠকে বিষয়টি জানান।

ঝিনাইদহে পারিবারিক বিরোধের সালিসকে কেন্দ্র করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবির অভিযোগে যুবদল নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবদল।
৩ জুলাই, ২০২৬ এ ৬:৩৫ অপরাহ্ণ





