মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২২ এপ্রিল ২০২৬ মুক্তকণ্ঠের কার্যালয় কারওয়ান বাজারে ১৭৭তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। এইবারের বিষয়টি ছিল —' ই-সিগারেট জনস্বাস্থ্য ঝুঁকি না বিকল্প? ' উক্ত পরামর্শ সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
আমরা সবসময় বলে আসছি ‘ সিগারেট ইজ দ্য গেটওয়ে’। ইদানিং ই-সিগারেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এটি কি আসলেও সাধারণ সিগারেটের বিকল্প নাকি নতুন কোনো স্বাস্থ্য ঝুঁকি?
এমন প্রশ্নের উত্তরে ডা. সরদার আতিক বলেন, ‘ই-সিগারেটকে মূলত সিগারেটের বিকল্প হিসেবে দেখা হয়। সাধারণ সিগারেটের তুলনায় এতে পরিবেশ দূষণ কিছুটা কম হয়। কারণ এতে নিকোটিনের মাত্রা কম থাকে। এখানে একটি লিকুইড ব্যবহার করা হয়, যা গ্রহণকারী চাইলে নিজের মতো করে নিকোটিনের মাত্রা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এমনকি অনেকে 'জিরো নিকোটিন' ই-সিগারেটও পান করেন। তবে সিগারেটের বিকল্প হিসেবে হলেও এর সমুহ স্বাস্থ্যঝুঁকি আছে। সুতরাং যেকোনো ধূমপান পরিহার করার বিকল্প নাই।






