প্রথমে পাঁচটি মামলায় গ্রেপ্তার হয়ে সেলিনা হায়াৎ আইভী জামিন পান। এরপর আরও পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং সেগুলোতেও আদালত জামিন প্রদান করে। পরবর্তীতে দুটি মামলায় আবার গ্রেপ্তার দেখানো হয়, সেখানেও জামিন মেলে। কিন্তু প্রথম দুই দফার মোট ১০টি মামলায় হাইকোর্টের জামিন স্থগিত হয়েছে। সর্বশেষ দুটি মামলায় জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন এখনো শুনানির অপেক্ষায় রয়েছে। এই হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তার ও জামিনের চিত্র。

চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহবুব কারাগারে
৩ জুলাই, ২০২৬ এ ৮:২৬ অপরাহ্ণ





