ঢাকার ফুটপাত দখল ও যানজট কমাতে সরকার ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ জারি করেছে। এই নীতিমালায় হকারদের নিবন্ধন, নির্দিষ্ট স্থানে ব্যবসা করা এবং হলিডে ও নৈশকালীন মার্কেট চালুর বিষয় উল্লেখ করা হয়েছে। জনবহুল এলাকায় দিনের বেলায় হকার ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে; তবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নৈশকালীন মার্কেট চালু থাকবে। প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের পাশে হকাররা বসতে পারবেন না। মেট্রোস্টেশন, বাসস্টপ এবং গুরুত্বপূর্ণ মোড় থেকে ৩০–৪০ ফুট দূরে হকার জোন নির্ধারণ করতে হবে।

ঝিনাইদহে পারিবারিক বিরোধের সালিসকে কেন্দ্র করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবির অভিযোগে যুবদল নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবদল।
৩ জুলাই, ২০২৬ এ ৬:৩৫ অপরাহ্ণ





