জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার তিনটি অধ্যাদেশ বাতিল করেছে। বৃহস্পতিবার বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে দুটি বিল পাস করা হয়। ফলে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরে আসছে; বিচারক নিয়োগে আর কোনো আইন থাকছে না, স্বতন্ত্র সচিবালয়ও বিলুপ্ত হচ্ছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং অধিকতর যাচাই-বাছাই করে পরে আইন প্রণীত হবে। তবে অন্তর্বর্তীকালে নিয়োগপ্রাপ্ত ২৫ জন বিচারক অবশ্য বৈধ থাকবেন।

চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহবুব কারাগারে
৩ জুলাই, ২০২৬ এ ৮:২৬ অপরাহ্ণ





