ঢাকার মিরপুরের ৬০ ফুট সড়কে একটি মানসম্মত হেলমেট কিনতে গিয়ে দেখলাম, স্পেনের সুপরিচিত এম টি ব্র্যান্ডের একটি হেলমেটের দাম ৭ হাজার টাকা। কেন এত বেশি দাম হেলমেটের, এই কৌতূহল জাগতেই জাতীয় রাজস্ব বোর্ডে খোঁজ নিলাম। জানা গেল, এম টি ব্র্যান্ডের হেলমেট একটি কোম্পানি প্রতিটি মাত্র ২ মার্কিন ডলার দাম দেখিয়ে আমদানি করছে, অর্থাৎ ২৫০ টাকায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হেলমেট আমদানিতে শুল্ক ফাঁকি দিতে দাম কম দেখিয়ে আমদানি করা হচ্ছে।

ঝিনাইদহে পারিবারিক বিরোধের সালিসকে কেন্দ্র করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবির অভিযোগে যুবদল নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবদল।
৩ জুলাই, ২০২৬ এ ৬:৩৫ অপরাহ্ণ





