চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এক মাস আগেও ছিল আতঙ্ক আর ভীতির জনপদ। প্রবেশপথে থাকত সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা। পাহাড়ঘেরা এ এলাকায় ঢুকতে গেলে দেখাতে হতো ‘বিশেষ পরিচয়পত্র’। এমনকি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভেতরে যেতে পারতেন না। অভিযান চালাতে গিয়ে তাঁরা হামলার শিকার হয়ে ফিরে এসেছেন। সেই ‘ভয়ংকর’ জঙ্গল এখন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে।

টাকার লোভে কিশোরী হত্যা, পিবিআইয়ের অভিনব অভিযান
৩০ জুন, ২০২৬ এ ১০:১১ অপরাহ্ণ





