নরসিংদীর কিশোরী সুমনা আক্তার তিথি (১৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পিবিআই। ২০২৫ সালের ২৭ জানুয়ারি প্রবাসী স্বজনের পাঠানো টাকার লোভে তিথিকে হত্যা ও তার মা আসমা আক্তারকে আহত করে ডাকাতি হয়। প্রথমে কোনো সূত্র না পেয়ে পিবিআই প্রযুক্তিনির্ভর তদন্ত ও ‘পাত্র সেজে’ অভিনব অভিযান চালায়। ফরিদপুরের বোয়ালমারী থেকে দুই সহোদর রমজান আলী ও হাসিবুর রহমানসহ চারজন গ্রেপ্তার হন। উদ্ধার হয় ১০ লাখেরও বেশি টাকা। মামলাটি বর্তমানে বিচারাধীন।

প্রেসক্রিপশন সূত্রে ধরা পড়ল খুনি
২৩ জুন, ২০২৬ এ ৭:২৩ অপরাহ্ণ





