
ইইউ কৃষি ভর্তুকি পকেট করছে আমিরাতের রাজপরিবার
ইউরোপীয় ইউনিয়নের কৃষি ভর্তুকির কোটি কোটি ইউরো সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার পকেট করছে। রোমানিয়া, স্পেন ও ইতালির বিশাল খামারে উৎপাদিত ফসল মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে। এ নিয়ে অধিকারকর্মীদের উদ্বেগ।
বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর

ইউরোপীয় ইউনিয়নের কৃষি ভর্তুকির কোটি কোটি ইউরো সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার পকেট করছে। রোমানিয়া, স্পেন ও ইতালির বিশাল খামারে উৎপাদিত ফসল মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে। এ নিয়ে অধিকারকর্মীদের উদ্বেগ।

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মন্ত্রিসভা কাল সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহসহ ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে এগিয়ে।

সৌদি আরব ও কুয়েত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ পুনরায় শুরু করতে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এই অনুমতি ট্রাম্প প্রশাসনের একটি বড় বাধা দূর করেছে। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এ তথ্য প্রকাশ করেছে।

ইরানের পাল্টা হামলার মুখে পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েক দেশের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় রাতের আকাশে দেখা রহস্যময় আলো স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের জেলিফিশ ইফেক্ট হিসেবে প্রমাণিত। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে উজ্জ্বল বস্তুটি নিয়ন্ত্রিত গতিতে চলছিল। বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন এর পিছনের বৈজ্ঞানিক কারণ।

সিরিয়া থেকে ফেরত অস্ট্রেলিয়ার দুই নারীর বিরুদ্ধে এক নারীকে দাসী রাখার অভিযোগ উঠেছে। গতকাল মেলবোর্ন বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আলাদা ঘটনায় সিডনিতে আরেক নারীকে সন্ত্রাস অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

ট্রাম্পের ছবি ও স্লোগান ছাপা চীনা আতশবাজিতে উচ্ছ্বাস। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের জন্য চীন থেকে রপ্তানি বেড়েছে। চীনের রপ্তানি আতশবাজির প্রায় ৪০ শতাংশ যায় মার্কিন বাজারে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির মধ্যে এ সংঘাত সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা দিয়েছে। দুই পক্ষই পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করলেও উভয়ই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে।

ইরানি সামরিক বাহিনী দাবি করেছে, মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেশম দ্বীপসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ নিশ্চিত করেছে। ট্রাম্প বলেছেন, তিনটি ডেস্ট্রয়ার নিরাপদে হরমুজ পার হয়েছে।

হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপত্তা দেওয়ার ‘প্রজেক্ট ফ্রিডম’ থেকে সৌদি আরবের বাধায় পিছু হটেছেন ট্রাম্প। মিত্রদের না জানিয়ে ঘোষণা করায় সৌদি ক্ষুব্ধ হয় এবং সহযোগিতা প্রত্যাখ্যান করে। শান্তিচুক্তির সম্ভাবনায় অভিযান স্থগিত করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত ১ মে কন্যাসন্তান ভিভিয়ানার জন্ম দিয়েছেন। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তাঁর অনুপস্থিতিতে সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যান্য কর্মকর্তারা সহায়তা করছেন।

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের টিভিকে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য ১০ আসনের ঘাটতি। রাজ্যপালের শর্ত পূরণে জোটসঙ্গী খুঁজছেন বিজয়, বিধায়কদের রেখেছেন রিসোর্টে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করলে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা।