
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন অধ্যাপক মো. আবদুল আলিম (প্রশাসন) ও অধ্যাপক মামুনুর রশীদ (একাডেমিক)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন অধ্যাপক মো. আবদুল আলিম (প্রশাসন) ও অধ্যাপক মামুনুর রশীদ (একাডেমিক)।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সহ–উপাচার্য (একাডেমিক) পদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. নজরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সালামকে নতুন সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিযুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নির্ধারিত শর্তসমূহে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগকালীন বিভিন্ন শর্তের মধ্যে রয়েছে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান এবং যেকোনো সময় বাতিলের বিধান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) পদে নতুন নিযুক্ত হয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এর আগে এই দায়িত্বে ছিলেন সায়মা হক বিদিশা, যাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিয়োগের মেয়াদ চার বছর এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে এটি কার্যকর হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, দুই সহ-উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁরা এ দাবি করেন।

সহ-উপাচার্য বলেন, মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। সেখান থেকে শাকসু নির্বাচন নিয়ে তিনটি শর্ত দেওয়া হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ২৭ হাজার। এর মধ্যে প্রায় ১৬ হাজার ছাত্র, ১১ হাজার ছাত্রী এবং একজন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী রয়েছেন। সহ-উপাচার্য (প্রশাসনিক) মো. কামাল উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাক। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিক হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর ও সহ-উপাচার্যের কার্যালয়ে নিয়ে ৯ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে। আজ শনিবার রাত ৯টার দিকে তাঁকে প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে প্রক্টরের গাড়িতে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।