
ঢাকা থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর লাশ পাওয়া গেল হবিগঞ্জে
রাজধানীর উত্তরখান চানপাড়া এলাকা থেকে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন ওরফে মাহিরের (২৩) অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর উত্তরখান চানপাড়া এলাকা থেকে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন ওরফে মাহিরের (২৩) অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আগাম নির্বাচনী প্রচারণার অভিযোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আজ সোমবার এ চিঠি দেওয়া হয়।

হবিগঞ্জের তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। পরে শূন্যরেখা থেকে কয়েকজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

ঈদের ছুটিতে ঘুরতে মোটরসাইকেলে করে দুই বন্ধু ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। হাসি ও গল্পের তাঁদের সেই আনন্দযাত্রা হঠাৎ রূপ নিল বিষাদে।

হবিগঞ্জের তেলিয়াপাড়া স্মৃতিসৌধে ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, কিছু দল মানুষকে বিভ্রান্ত করে বলছে বিএনপি জুলাই সংস্কার চায় না। তিনি আওয়ামী লীগের স্বাধীনতা ইতিহাস উপেক্ষার সমালোচনা করেন এবং দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন। অনুষ্ঠানে বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ-৪ আসনে ভোটের মাঠে ৯ জন প্রার্থী থাকলেও আলোচনায় বেশি আছেন বিএনপির এস এম ফয়সল ও ইসলামী ফ্রন্টের মাওলানা তাহেরী।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হওয়ার পর মাধবপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা-মামলার ভয়ে গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী, শিশুসহ চারজন নিহত হয়েছেন।

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ১৬ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। উদ্ধার কাজ শেষ পর্যায়ে, দুই ঘণ্টার মধ্যে চলাচল স্বাভাবিক হওয়ার আশা। ঘটনাস্থলে লুটপাটের চেষ্টা রোধে বিজিবি নামে।

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টায় ঘটনায় সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ। লুটপাট আটকাতে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নিয়োজিত।

হবিগঞ্জের মাধবপুরের শিক্ষক মোস্তাক আহাম্মদ ২০১৮ সাল থেকে সাড়ে ছয় হাজার গাছ লাগিয়েছেন বিভিন্ন খালি জমিতে। তিনি নিয়মিত গাছের পরিচর্যা করেন এবং স্থানীয়দেরও উৎসাহিত করছেন। এতে এলাকার পরিবেশ সবুজে ভরে উঠেছে।