
ছাত্রীদের ছবি তোলায় যুবদলের সাবেক নেতা আটক, মুচলেকায় ছাড়া পেলেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অনুমতি না নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ছবি তোলায় ধামরাই উপজেলা যুবদলের সাবেক এক নেতাকে আটক করেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অনুমতি না নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ছবি তোলায় ধামরাই উপজেলা যুবদলের সাবেক এক নেতাকে আটক করেন শিক্ষার্থীরা।

চার ছাত্রীই সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে নিখোঁজ হয়েছে একই বিদ্যালয়ের চার ছাত্রী। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেনি। এ ঘটনায় উৎকণ্ঠায় দিন কাটছে চার কিশোরীর পরিবার ও স্বজনদের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে শূন্য আসনের বিপরীতে নতুন শিক্ষার্থীদের আসন বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত ছয় মাস ধরে ওই যুবক গোপনে এমনটা করে আসছিলেন বলে শিক্ষার্থীদের অভিযোগ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়েশা সিদ্দিকা হলে ফাটল দেখা দিয়েছে। হলের সি ব্লকের কয়েকটি কক্ষের দেয়ালে ফাটল দৃশ্যমান হওয়ায় সেসব কক্ষের শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

ফরিদপুর শহরের একটি মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে পরিচালককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কলেজছাত্রী সুমাইয়ার মা ইয়াছমিন আক্তার বলেন, ‘মেয়েটি সকালে ভাত খেয়ে তাড়াহুড়া করে বাড়ি থেকে বের গেল। যাওয়ার সময় বলেছিলাম, এত তাড়া কিসের?’

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহানের মৃত্যুর ঘটনায় তাঁর সাবেক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু

রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার চন্দননগর এলাকায় কবরস্থানের কাছে একটি ঝোপের মধ্যে ওই স্কুলছাত্রীর অর্ধগলিত খণ্ডিত লাশ দেখতে পান স্থানীয় লোকজন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক মাদ্রাসাছাত্রী শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে রেখে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।