
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি আবদুল কাইয়ুম চৌধুরী
এসবিএসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আবদুল কাইয়ুম চৌধুরী।

এসবিএসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আবদুল কাইয়ুম চৌধুরী।

এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সাউথইস্ট ব্যাংকে ২০ বছর কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রিধারী তিনি ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন।

এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান মোখলেসুর রহমান বলেন, ব্যাংকে আমানতকারীদের টাকা সম্পূর্ণ নিরাপদ। আজ বুধবার ব্যাংকের ১৩ বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে গ্রাহক আস্থা, খেলাপি ঋণ ও লভ্যাংশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমডি মঈনুল কবীরও ব্যাংকের তারল্য ও ঋণ আদায়ের অগ্রগতি তুলে ধরেন।

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ‘ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল ও ক্যাশ)’ পদে প্রার্থী খুঁজছে। প্রার্থীরা আগামী ২০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।