
রবিউলের শরীরের ছয়টি স্থানে আঘাতের চিহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুরটেক সীমান্তের ওপারে ভারতে বিএসএফের হাতে আটক হওয়ার পর মৃত রবিউল ইসলামের (৩৫) শরীরের ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুরটেক সীমান্তের ওপারে ভারতে বিএসএফের হাতে আটক হওয়ার পর মৃত রবিউল ইসলামের (৩৫) শরীরের ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নওগাঁর সাপাহারের আদাতলা সীমান্তচৌকি এলাকায় ৯ ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করছে বিএসএফ।

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশ ইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

কুড়িগ্রামের রৌমারীর দুই সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টার শিকার পাঁচ ব্যক্তি টানা সাত দিন ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষককে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো বৃদ্ধের পরিচয় মিলেছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার রহিমপুর সীমান্ত দিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে আবার পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই স্থান দিয়ে আগেও পুশ ইনের চেষ্টা হয়েছিল।

লালমনিরহাটের আদিতমারী, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার চারটি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় লোকজন দুই বাংলাদেশি যুবককে আটক করেন। তাঁদের বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এইচআরডব্লিউ ৯ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে। তাঁরা বলেন, বিএসএফের সদস্যরা রাতে দলে দলে মানুষকে সীমান্তে এনে কাঁটাতারের ফাঁক দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছেন।

সীমান্ত আইন লঙ্ঘন করে কথিত বাংলাদেশিদের পুশব্যাকের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।