
বরিশাল মেডিকেলে আগুন, আতঙ্কের মধ্যে ‘অক্সিজেনের অভাবে’ দুই রোগীর মৃত্যু
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের পঞ্চম তলার একটি পরিত্যক্ত সামগ্রী রাখার কক্ষে গতকাল মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের পঞ্চম তলার একটি পরিত্যক্ত সামগ্রী রাখার কক্ষে গতকাল মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাজধানীর মিরপুর ২ নম্বরে ১১ তলা একটি বাণিজ্যিক ভবনে আজ সোমবার অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহে ফিলিং স্টেশনের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নীরব আহমেদ (২২) নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার রাতেই দুটি ফিলিং স্টেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সিলেটের কানাইঘাটে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যাওয়া বাড়িটি কানাইঘাট সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. তজমুল আলীর।

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের আদর্শ গ্রামে গ্যাসপাম্পে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মোতাহার হোসেন (৩৬) নামের আরও এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডকবলিত ভবনটি নিয়ে শিল্পী মাহবুবুর রহমানের ‘আলো’ নামের এই প্রদর্শনীর সময় দুই দিন বাড়িয়ে চলে আজ ২ মার্চ পর্যন্ত।

লক্ষ্মীপুরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর লাগা আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন্ধের দিনের আগুনে অন্তত ২৬টি দোকান ও ১০টি বসতঘর পুড়ে গেছে। ঘরবাড়ির নানা প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে পুড়েছে শিক্ষার্থীদের নতুন বই, খাতা, স্কুলব্যাগও। পুড়ে ছাই হয়েছে ২৫ জনের বেশি শিক্ষার্থীর স্বপ্ন আর আশা-আকাঙ্ক্ষা। আর আগুনে অনেক দোকানি ও পরিবার প্রায় নিঃস্ব হওয়ার পথে। সামনের দিনগুলো কীভাবে পার করবে, তা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা।

চট্টগ্রামের পটিয়া পৌর সদরে অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা দুটি গাড়ি সার্ভিসিং ওয়ার্কশপ পুড়ে গেছে। এতে দুটি হাইয়েস ও একটি চার চাকার লেগুনাসহ টাকা ও মূল্যবান যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এ ঘটনায় প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উদ্যান উন্নয়ন কেন্দ্রের ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে।

৯১ হিজরির পহেলা রমজানে একটি ছোট এবং সতর্ক সামরিক অভিযানের মাধ্যমে যে পথচলা শুরু হয়েছিল, তা পরবর্তী ৮০০ বছর ইউরোপের বুকে মুসলিম সভ্যতার বাতিঘর হয়।

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি চলন্ত কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার ভোরে উপজেলার বারিয়ারহাট পৌর বাজারের দক্ষিণ ইউটার্নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি–সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের এক কর্মীর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।