
কাউয়াদীঘি হাওরপারে ‘নকশিকাঁথার মাঠ’
মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদীঘি হাওরপারে এখন দিগন্তজোড়া সবুজের মুগ্ধতা। যেদিকেই চোখ যায়, শুধু ধানের খেত—কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা সবুজ বা সোনালি আভা।

মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদীঘি হাওরপারে এখন দিগন্তজোড়া সবুজের মুগ্ধতা। যেদিকেই চোখ যায়, শুধু ধানের খেত—কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা সবুজ বা সোনালি আভা।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদক কারবারিদের সন্ধানদাতার জন্য ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

সহকারী শিক্ষক হয়ে কদমহাটা উচ্চবিদ্যালয়ে যোগ দিয়েছিলেন রানু গোপাল রায়। ৩১ বছর দুই মাস চাকরি শেষে সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসরে গেছেন তিনি।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে আরবি, জাপানে জাপানিজ, ইউরোপে গেলে ইংরেজি ভাষা জানতে হবে। খুব পারদর্শী না হলেও ন্যূনতম মান বজায় রাখতে হবে।

পয়লা বৈশাখ কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়; এটি বাঙালির আত্মপরিচয় ও অসাম্প্রদায়িক চেতনার ধারক।

মৌলভীবাজারের মনু নদীর তীরে শান্তিবাগ ওয়াকওয়েতে ফুটেছে সুগন্ধী কুর্চি ফুল। এর শুভ্র সৌন্দর্য ও ভেষজ গুণে মুগ্ধ পথচারীরা। রবীন্দ্রনাথের বর্ণনায় বসন্তের জয়ঘোষক এই ফুলের বিবরণ।

মৌলভীবাজারের শ্রীবাউরের প্রায় ২০০ বছরের পুরোনো মঙ্গলচণ্ডীর বাজার এখন সুনসান। স্থানীয় উৎপাদন কমে যাওয়া ও সড়ক যোগাযোগ উন্নতির কারণে হাটের জৌলুশ হারিয়েছে। স্থানীয়রা স্মৃতি তুলে ধরছেন অতীতের প্রাণবন্ত দিনগুলো।

বৃষ্টির ছোঁয়ায় চৈত্র মাসেই গাছে গাছে নতুন পাতা গজাচ্ছে। মৌলভীবাজারের মনু নদের পাড়ে বিভিন্ন রঙের পাতায় প্রকৃতি সবুজে ঢেকে উঠেছে। শীতের ধূসরতা পেরিয়ে এখন বসন্তের ছোঁয়া লাগছে চারপাশে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে দুটি বিলের প্রায় ১০০ বিঘা জমির আধা পাকা বোরো ধান তলিয়ে গেছে। আশপাশের আরও দুটি বিলের ২০০ বিঘা ফসল ঝুঁকিতে রয়েছে। কৃষকেরা উদ্বিগ্ন হয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন।

মৌলভীবাজারের কুলাউড়ায় খেলার সময় পানিভর্তি গর্তে পড়ে তিন শিশু ডুবে মারা গেছে। ভারী বৃষ্টিতে ভর্তি হয়েছে সাত-আট ফুট গভীর গর্ত। এলাকায় শোকের ছায়া নেমেছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়। ইঞ্জিনের মবিল চুইয়ে পড়ায় এ ঘটনা ঘটে, তবে কোনো হতাহত ঘটেনি। যাত্রীরা বিকল্প যানবাহন ব্যবহার করে গন্তব্যে যান।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালক জাহিদ হাসানের সততায় সৌদিপ্রবাসী লিটন মিয়া স্বর্ণালংকার, পাসপোর্টসহ মূল্যবান ব্যাগ অক্ষত ফিরে পেয়েছেন। রাত গভীর হলেও খোঁজ করে ব্যাগ মালিককে খুঁজে বের করেন জাহিদ। স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত হয়ে ব্যাগ হস্তান্তর করেন।