
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসার অভিযোগে সালিসে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে গ্রাম্য সালিসে এক ব্যক্তিকে মা ও স্ত্রীর সামনে চোখ-হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে গ্রাম্য সালিসে এক ব্যক্তিকে মা ও স্ত্রীর সামনে চোখ-হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সংবাদ সংগ্রহকালে দুটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন এক মাদক কারবারি ও তাঁর সহযোগীরা। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের বাঁশখালীতে পৃথকভাবে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে অভিযান চালিয়ে আটকের পর তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।

একপর্যায়ে পুলিশের এক সদস্য চুপিসারে ওই মাদক ব্যবসায়ীর চাকু ধরা হাতে লাঠি দিয়ে জোরে আঘাত করেন। পরে তাঁকে আটক করা সম্ভব হয়।

ঢাকায় ‘মিনি ল্যাব’ স্থাপন করে তরল কেটামিন থেকে পাউডার মাদক তৈরির চক্র ধরা পড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে। অধিদপ্তর আরও তিনটি একই ধরনের চক্রের সন্ধান পেয়েছে। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কেটামিন বিক্রি নিষিদ্ধ।

লালমনিরহাটে মাদক মামলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ দুই ব্যক্তিকে পৃথকভাবে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদক কারবারিদের সন্ধানদাতার জন্য ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

কেরানীগঞ্জে জবি শিক্ষকের বাবাকে মাদক আড্ডায় বাধা দিলে হামলা করে আহত করা হয়। আসামি এহসানুর হক মাহিমকে কারাগারে পাঠিয়েছে আদালত। শিক্ষার্থীরা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

চাঁদপুরের মতলব উত্তরে প্রশাসনের অনুমতি ছাড়া শুরু ‘লেংটার মেলা’ মাদক সেবন, বেচাকেনা, অশ্লীল নৃত্য ও সংঘর্ষের অভিযোগে পুলিশ বন্ধ করে দিয়েছে। গত বুধবার সন্ধ্যায় থানা-পুলিশের পরিদর্শক প্রদীপ মন্ডল হ্যান্ডমাইকে ঘোষণা দেন। মাজারের সেবক লাল মিয়াও হামলায় আহত হন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ে বাধা দেওয়ায় এক কবিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে ফতুল্লা শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

মাদক চক্রের লড়াইয়ে খুব কম মানুষই প্রাণে বাঁচতে পারেন।