
হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ১৪৫ ও হামে ২৪ শিশুর মৃত্যু রেকর্ড করা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।










