
টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নাজমুল, নাহিদ রানা ও তাইজুল
পাকিস্তানের বিরুদ্ধে মিরপুর টেস্ট জয়ের পর নাজমুল হোসেন, নাহিদ রানা ও তাইজুল ইসলাম টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থান অর্জন করেছেন। নাজমুল এখন ২৩ নম্বরে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান। তাইজুল ১৩ নম্বরে উঠে এসেছেন।










