
এই প্রথম রাজধানীতে জামায়াত জোটের জয়
রাজধানীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়েছেন জামায়াত জোটের প্রার্থীরা।

রাজধানীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়েছেন জামায়াত জোটের প্রার্থীরা।

বিএনপির যে নেতা-কর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদী হয়ে উঠছেন, তাঁদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া (ফুয়াদ)।

শনিবার রাত দেড়টার দিকে ফুলতলা উপজেলার মশিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে একটি লাকড়ি রাখার ঘর পুড়ে গেছে।

তিনটি আসনে বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকায় পরাজয়ের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছেন নওগাঁর পাঁচটি আসনের বিএনপির প্রার্থীরা।

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের মধ্যে লালমনিরহাট–১ ও লালমনিরহাট–২ আসনে ৪৭ বছর পর এবং লালমনিরহাট–৩ আসনে ২৫ বছর পর বিএনপির মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি একটি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জয়ী হওয়ায় বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকারের সভাপতি নুরুল হককে (নুর) অভিনন্দন জানিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্ব হাসান মামুন।

বগুড়ার সাতটি আসনের মধ্যে সবকটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে আংশিক ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে।

তারেক রহমান বলেন, ‘ভোট সংখ্যা যত বাড়বে, আমরা বিশ্বাস করি সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাঁদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি।’

গভীর রাতে টাকা বিলি করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা জামায়াতের আমির মো. নুমাউল আলীর গাড়ি আটক করেছেন স্থানীয় বিএনপি ও অন্যান্য সংগঠনের লোকজন।