
কেশবপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির নির্বাচন প্রতিনিধিকে জরিমানা
যশোর-৬ (কেশবপুর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাছ ও বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানোর অভিযোগে বিএনপির নির্বাচন প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

যশোর-৬ (কেশবপুর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাছ ও বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানোর অভিযোগে বিএনপির নির্বাচন প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জের কিছু এলাকার জন্য ব্রিটিশ শাসকেরা ১৮৬০ সালের দিকে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ চৌকি আদালত পরিচালনা শুরু করেন। যা পরে চিকন্দী আদালতে রূপ পায়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে জ্বালানি তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আজিজুল হক (৫৪) নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামের বাঁশখালীতে মাদক সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ডিপোতে জুয়ার আসরে অভিযানে তিনজন আটক, তাঁদের একজন মেয়ের গয়না ছিনিয়ে জুয়া খেলছিলেন। ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাসের কারাদণ্ড দিয়েছে। ইউএনও ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি পেট্রলপাম্পে সিরিয়াল অমান্য করে জ্বালানি তেল সংগ্রহ করায় ভ্রাম্যমাণ আদালত এক পুলিশ সদস্যকে জরিমানা করায় পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

র্যাবের অভিযানে চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ফরিদপুরে প্রায় ৫০ হাজার লিটার জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত শনাক্ত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে এবং দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানিয়েছে।

জামালপুরে শ্বশুর মো. হাবিব ও জামাই নাজমুল হাসান মোটরসাইকেলে জ্বালানি সংগ্রহ করে মজুত করতেন এবং অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। গতকাল রাতে অভিযানে গ্রেপ্তার হয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড দিয়েছেন।

জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতার মধ্যে দেশের কয়েকটি জেলায় অবৈধভাবে তেল মজুতের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অপরাধীদের জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দিয়েছেন।

বান্দরবানের আলীকদমে হরিণের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

যশোরের অভয়নগরে পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে। এ সময় আটক একজনকে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। উপজেলার নওয়াপাড়ায় গতকাল রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি অভিযান চালিয়ে এ সার জব্দ এবং সাজা দেন।