
হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। নিশ্চিত হামে ৩ শিশু এবং উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। নিশ্চিত হামে ৩ শিশু এবং উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা একটার দিকে জেলার মানিকছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত শিশুটি সাইকেল চালানো শিখতে সড়কে এসেছিল বলে জানিয়েছেন স্বজনেরা।

হামের উপসর্গ নিয়ে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

মেহেরপুরের গাংনীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার মাইলমারী গ্রামে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবলের গোলপোস্ট ভেঙে আহত এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গত শুক্রবার দুপুরে বাড়ির পশ্চিমে একটি টার্ফের গোলপোস্টে ঝুলে ভেঙে পড়ে আহত হয়েছিল সে।

‘সন্দেহজনক হাম’ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫ জন কুষ্টিয়ার। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় ৬৫৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ১১৩ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যু নিশ্চিত হয়েছে। একই সময়ে ৭২৯ শিশু হাসপাতালে ভর্তি এবং ৮২ জনের হাম ধরা পড়েছে।

বাড়ির পাশে এক প্রতিবেশীর উঠানে রকিব হাসান ও তার তিন বছর বয়সী চাচাতো ভাই আবু রাহাত খেলছিল। একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পড়ে যায় তারা।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

দীর্ঘ সময়ে বাড়িতে না আসায় দুই শিশুর পরিবার খুঁজতে বের হয়। পরে ওই সহপাঠীদের কাছে জানতে পারে, অপূর্ব ও অনুরুদ্ধ বোতলে পানি আনতে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন খালে নেমে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেন।