
আলু উৎপাদনে শীর্ষে রংপুর রপ্তানিতে পিছিয়ে কেন
দেশের শীর্ষ আলু উৎপাদনকারী অঞ্চল রংপুর হলেও রপ্তানিতে পিছিয়ে রয়েছে। চুক্তিভিত্তিক চাষের অভাব, উপযুক্ত জাতের ঘাটতি, সংরক্ষণ সংকট ও কম দামের কারণে কৃষকের আগ্রহ কমছে—সম্ভাবনা থাকা সত্ত্বেও বাড়ছে না রপ্তানি।

দেশের শীর্ষ আলু উৎপাদনকারী অঞ্চল রংপুর হলেও রপ্তানিতে পিছিয়ে রয়েছে। চুক্তিভিত্তিক চাষের অভাব, উপযুক্ত জাতের ঘাটতি, সংরক্ষণ সংকট ও কম দামের কারণে কৃষকের আগ্রহ কমছে—সম্ভাবনা থাকা সত্ত্বেও বাড়ছে না রপ্তানি।

বাংলাদেশ থেকে জিনস রপ্তানি শুরু হয় চার দশক আগে। বর্তমানে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ।

সানেমের বিশ্লেষণে বলা হয়েছে, তেলের দাম ৪০% এবং এলএনজি ৫০% বাড়লে জিডিপি ১.২% কমতে পারে, রপ্তানি ২% এবং আমদানি ১.৫% হ্রাস পাবে। মূল্যস্ফীতি ৪% বাড়বে এবং প্রকৃত মজুরি ১% কমবে। জ্বালানি নিরাপত্তার জন্য সানেম নবায়নযোগ্য শক্তি ও মজুত তৈরির সুপারিশ করেছে।

চলতি বছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্র চীনকে টপকে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। পাল্টা শুল্কের কারণে চীনের রপ্তানি ৫৭.৬৫ শতাংশ কমলেও বাংলাদেশের সাড়ে ৮ শতাংশ কমেছে। ভিয়েতনাম শীর্ষে রয়েছে।

গত অর্থবছরে পারস্য উপসাগরীয় আট দেশে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছে ১ হাজার ৮২৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৫৮০টি প্রতিষ্ঠান রয়েছে, যাদের মোট রপ্তানির ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশই এই আট দেশে।

দেশের আমদানি, রপ্তানি ও ব্যাংক গ্যারান্টির জন্য দেশীয় ব্যাংকগুলো মূল ভরসার কেন্দ্র হয়ে উঠেছে। তারাই এখন এই খাতে চালকের আসনে।

রপ্তানি সূচি ভেঙে পড়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা যাচ্ছে না এবং লজিস্টিক ব্যয় অতিরিক্ত বেড়ে যাচ্ছে।

বাংলাদেশ থেকে যাচ্ছে কেপ ভার্দের জার্সি

এ জন্য পরীক্ষামূলক ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আন্তর্জাতিক বাণিজ্য করিডরে সম্পূর্ণ ডিজিটাল উপায়ে এসব দলিল আদান-প্রদান ও যাচাই করা যাবে।

বিদায়ী অর্থবছরে বন্দর দিয়ে ১৩ কোটি ৮০ লাখ টন পণ্য পরিবহন হয়েছে, যা ২০২৪–২৫ অর্থবছরের তুলনায় ৫ দশমিক ৫২ শতাংশ বেশি।

ইইউর ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে গড়ে যে তৈরি পোশাক কেনা কমিয়েছেন, তার তুলনায় বাংলাদেশ থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ কম কিনেছেন।

ইরান যুদ্ধের প্রভাব এসে পড়েছে বাংলাদেশের পোশাকশিল্পে। জ্বালানি সংকট, ব্যয় বৃদ্ধি ও কমে যাওয়া ক্রয়াদেশে চাপ বাড়ছে শিল্প ও শ্রমবাজারে।