
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

জ্বালানি তেলের সংকট। তাই ভাড়ায় চালিত কার-মাইক্রোর অধিকাংশই বন্ধ। দু-একটি মিললেও ভাড়া দুই থেকে তিন গুণ। এমন অবস্থায় খাগড়াছড়িতে বিয়ে করতে ইজিবাইকে (অটোরিকশা) করে ২৮ কিলোমিটার দূরে কনের বাড়িতে গিয়েছেন বর।

মধ্যপ্রাচ্য যুদ্ধের এক মাসে দেশে ১১টি জাহাজে ৩ লাখ ২৭ হাজার টনের বেশি জ্বালানি এসেছে, ভারত থেকে পাইপলাইনে ২২ হাজার টন ডিজেল। নির্ধারিত আটটি জাহাজ পৌঁছায়নি, সরবরাহে চাপ পড়েছে। বিপিসি বিকল্প উৎস থেকে সংগ্রহ জোরদার করছে।

একদিনে সারা দেশে অভিযানে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত মোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার তেল জব্দের সঙ্গে ১ হাজার ২৪৪টি মামলা ও ৮৪ লাখ টাকার জরিমানা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু হয়েছে গ্রাহক হয়রানি কমাতে এবং অবৈধ মজুত রোধে। রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেলের জন্য ৫০০ টাকা এবং কারের জন্য ২ হাজার টাকার জ্বালানি মিলবে। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উদ্বোধন করেন।

বাংলাদেশে জ্বালানি, তেল ও খনিজ সম্পদ প্রকৌশলে পড়ার সুযোগ সীমিত হলেও বিশ্বব্যাপী দক্ষ জনবলের চাহিদা বাড়ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর কোর্স রয়েছে। চাকরির বাজার সংকীর্ণ হলেও বিদেশে সম্ভাবনা উজ্জ্বল।

বাড়তি জ্বালানি চেয়ে ভারত সরকারকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ

চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে পুরোদমে জ্বালানি তেল সরবরাহ জুন মাসের শেষে শুরু হবে।

জ্বালানি তেলের অবৈধ মজুত ধরতে সারা দেশে অভিযান চালিয়ে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার তেল উদ্ধার করেছে সরকার। ৬৪ জেলায় ৩ হাজার ১৬৮টি অভিযানে ১ হাজার ৫৩টি মামলা হয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ করা হয়েছে।

অকটেনের সংকটের কারণে শহরের মোটরসাইকেল চালকদের অনেকে গাড়ি নিয়ে বের হতে পারেননি। ডিজেল বিক্রি বন্ধ থাকায় ছোট নৌযানের চালকেরা নৌযান চালাতে পারছেন না।

সারা দেশে একদিনের অভিযানে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত মোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার তেল উদ্ধারের পরিমাণ হয়েছে। ৩-৩০ মার্চে ৬৪ জেলায় ৩ হাজার ৫৫৯টি অভিযান চালানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু করেছে। ফলে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ। শ্রমিকরা অবিলম্বে তাদের মুক্তি ও এনডিসি নিয়াজ ভূঁইয়ার বদলির দাবি জানিয়েছে।