
৫ দিনে ৭৯ কোটি আয়! সোশ্যাল মিডিয়া তারকারা ‘ভাজা ২’ দিয়ে বক্স অফিসে সাফল্যের ঝড় তুললেন
মালয়ালম সিনেমা ‘ভাজা ২’ মুক্তির পাঁচ দিনে বিশ্বব্যাপী ৭৯.২৩ কোটি রুপি আয় করেছে। সোশ্যাল মিডিয়ার তারকা হাশির এইচ, আজিন জয়সহ প্রধান চরিত্রে অভিনয় করে বক্স অফিসে ঝড় তুলেছেন। নবাগত পরিচালক সাভিন এস–এর এই কমেডি-ড্রামা কৈশোর ও বন্ধুত্বের গল্প নিয়ে তরুণ দর্শকদের মন জয় করেছে।










