
রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিক নিহত, আহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহাজ থেকে গম নামানোর (আনলোড) সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহাজ থেকে গম নামানোর (আনলোড) সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিকেরা শিশুটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন।

চট্টগ্রামের আনোয়ারায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে শূন্য হাতে নার্সারি শুরু করে ২৮ বছরের পরিশ্রমে সফল উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান। শূন্য হাতে শুরু করা নার্সারি থেকে বছরে প্রায় ৩০ লাখ টাকার চারা বিক্রি হচ্ছে। খরচ বাদ দিয়ে বছরে আয় হচ্ছে প্রায় ১০ লাখ টাকা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সনাতন পদ্ধতিতে পাথর তোলার ব্যাপারে আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এক ছটাক বালু-পাথরও এদিক-সেদিক করা যাবে না।

পাবনা জেনারেল হাসপাতালে রমজানজুড়ে রোগী, স্বজন, চিকিৎসক-নার্সসহ ৬০০ জনের জন্য বিনা মূল্যে সাহ্রি দিচ্ছে স্কয়ার গ্রুপ। একই সময়ে শহরের বাস টার্মিনাল ও বিভিন্ন এলাকায় রাতজাগা শ্রমিক ও ছিন্নমূল মানুষের হাতে সাহ্রি পৌঁছে দিচ্ছে তহুরা–আজিজ ফাউন্ডেশন।

একটি বহুল প্রচলিত প্রবাদ হচ্ছে, কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই। এর সহজ অর্থ আছে, কাগজে-কলমে বা নথিপত্রে কোনো কিছুর অস্তিত্ব জোরালোভাবে দেখানো হলেও বাস্তবে বা কাজের ক্ষেত্রে তার কোনো অস্তিত্ব নেই।

শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন করেছিলেন কয়েকজন তরুণ। এখন দরিদ্র নারী-পুরুষের সঙ্গে শিশুরাও এই ইফতারি পাচ্ছে।

প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাঁরা বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে দেশের জন্য অর্থ পাঠান। তাঁদের শ্রমে উপকৃত হয় দেশ, উপকৃত হয় পরিবার ও সমাজ।

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া-কামালপুর স্থলবন্দর দিয়ে তিন মাস ধরে পাথর আমদানি বন্ধ আছে। এ পরিস্থিতিতে প্রায় আট হাজার নারী ও পুরুষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং সরকার রাজস্ব হারাচ্ছে।

বকেয়া নাইট বিল ও বার্ষিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করছেন রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা।