
হামের বি৩ ধরনে মানুষ আক্রান্ত হচ্ছে, ধরনটি পুরোনো
জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও, হাম, রুবেলা ল্যাবরেটরি এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানে হামের জীবাণুর জিন বিশ্লেষণ।

জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও, হাম, রুবেলা ল্যাবরেটরি এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানে হামের জীবাণুর জিন বিশ্লেষণ।

আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি কেনাসহ কয়েকটি প্রস্তাব অনুমোদিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রূপক একবার ভুল করে মেয়েদের বাসে উঠে “গুলিস্তান, গুলিস্তান” বলে চিৎকার করতে থাকেন।

রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে রোগী পরিবহনে ব্যবহার হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, আদায় হচ্ছে বাড়তি ভাড়া।

দোহাজারী-কক্সবাজার রেলপথে অধিগ্রহণ হওয়া তিনটি সুরক্ষিত বনাঞ্চলের বনভূমির ক্ষতিপূরণ বাবদ সাড়ে ৯ কোটি টাকা এক দশকেও পায়নি বন বিভাগ।

এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বুয়েটের শিক্ষক, মেয়ে স্কুলশিক্ষক। অথচ মা থাকতেন নোংরা ঘরে। মায়ের লাশ পড়ে ছিল, কেউ খোঁজ নেননি।

যখন একজন বৃদ্ধ খামারি এসে বলেন, ‘মাগো, তোমার ওষুধে আমার গরুটা সুস্থ হইছে, দোয়া করি বড় ডাক্তার হও’- তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসা ও চোখের পানির মূল্য কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়।’

আইনটির এই ধারায় বিতর্কিত ব্যবসায়ীদের ব্যাংকের নিয়ন্ত্রণে ফেরার সুযোগ রাখা হয়েছিল।

একজন হাজির চোখে হজ পালন। মিনার তাঁবুতে সংকীর্ণ জায়গা, ওয়াশরুমের লম্বা লাইন, আরাফাতের প্রচণ্ড গরম, মুজদালিফার ফুটন্ত রাস্তায় রাত কাটানো—সবই আত্মত্যাগের পরীক্ষা। লেখক মনে করেন, হজের আগে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ ও বাধ্যতামূলক পরীক্ষা জরুরি।

আলোচ্যসূচি এখনো চূড়ান্ত না হলেও আসন্ন সফরে অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা খাতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সূত্রগুলো জানিয়েছে।

ঈদের ছুটিতে পতেঙ্গা সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগে মানুষ এলেও অন্ধকার, ময়লা ও খাবারের মানহীনতার অভিযোগ করেছেন তাঁরা। নিরাপত্তা, পরিষ্কার–পরিচ্ছন্নতা ও খাবারের মানোন্নয়নের তাগিদ দিয়েছেন পর্যটকেরা।

ব্যাটারিচালিত রিকশার কারণে পায়ে টানা রিকশাচালকদের আয় কমেছে। এ ধরনের রিকশা যাঁরা মেরামত করেন, তাঁদের আয়ও কমেছে।