
শরীয়তপুরে একই অ্যাম্বুলেন্স চক্র, একই ‘কৌশলে’ জিম্মি, আবার রোগীর মৃত্যু
এবার একই চক্রের সদস্য ও নবজাতক মৃত্যুর ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত আসামি সুমন খানের নেতৃত্বে অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনা ঘটল।

এবার একই চক্রের সদস্য ও নবজাতক মৃত্যুর ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত আসামি সুমন খানের নেতৃত্বে অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনা ঘটল।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

স্বজনদের দাবি, এ ঘটনায় জড়িত হিসেবে স্থানীয় দুই ব্যক্তির নাম উঠে এসেছে। তাঁরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

ঢাকার পূর্ব বাড্ডার কবরস্থান রোডে একটি চিপস কারখানায় আগুনে পুড়ে দুই শ্রমিক মারা গেছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ আলী (৮০) নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে মাদারীপুরের সোবাহান খাঁয়ের (৪২) মৃত্যু হয়েছে। ১১ এপ্রিল হাসপাতালে তাঁর মৃত্যু ঘটলেও গতকাল রোববার রাতে পরিবার খবর পায়। স্ত্রী মরিয়ম বেগম সরকারের সহযোগিতা চেয়েছেন।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ঘরের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ভাওয়াল গ্রামে রোববার সকালে লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে ৭ বছরের ঋত্বিক সাহার মৃত্যু হয়। পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ঘটনা নিশ্চিত করেছেন।

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে উপজেলার বানিয়ারছড়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র মো. আনিছুর রহমান মারা গেছেন। আজ রোববার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদরের এক বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে বুধবার সন্ধ্যায় মাছ চুরির অভিযোগে আটক ও মারধরের পর কৃষ্ণ রাজবংশী নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনা তদন্ত করছে। কমিটির সভাপতি ফোনে যোগাযোগ করতে পারা যায়নি।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় সালিসে মারধরে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল বুধবার উপজেলার চরবাংলাবাজার এলাকায় তাঁকে মারধর করা হয়।