
যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন ৪০ শতাংশ ভারতীয়, কিন্তু কেন
অনেকেই বলেছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক ভাষা তাঁদের অস্বস্তিতে ফেলছে।

অনেকেই বলেছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক ভাষা তাঁদের অস্বস্তিতে ফেলছে।

বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা শুধু রাষ্ট্র কী করছে, তার ওপর নির্ভর করবে না। নির্ভর করবে রাষ্ট্র কতটা সত্যনিষ্ঠ, কতটা বিচক্ষণ এবং কতটা দায়িত্বশীলভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারছে, তার ওপরও।

আন্দামান সাগরে একটি ট্রলার ডুবে কমপক্ষে ২৫০ জন নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খোলা, অভিবাসন ব্যয় কমানো এবং স্বচ্ছ নিয়োগ নিয়ে দুই দেশের ফলপ্রসু বৈঠক হয়েছে। যৌথ বিবৃতিতে এআই-ভিত্তিক নিয়োগব্যবস্থা চালু এবং শ্রমিক শোষণ রোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়। বৈঠকে বাণিজ্য, শিক্ষা ও অন্যান্য খাতে সহযোগিতা জোরদারের আলোচনাও হয়।

ইতালির প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা নিয়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতন করে মাদারীপুরের জহিরুল আকনকে হত্যা করেছে দালাল চক্র। স্থানীয় দালাল জাকির মাতুব্বর নিজেই মৃত্যুর খবর জানিয়ে সমঝোতা প্রস্তাব দিয়েছে। স্বজনরা দালালদের শাস্তি ও মৃতদেহ ফেরতের দাবি জানিয়েছে।

আন্তর্জাতিক শ্রম অভিবাসন বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। প্রতিবছর অনেক বাংলাদেশি কর্মসংস্থানের জন্য বিদেশে যান।

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে মহিবুর রহমানের মৃত্যুর খবর দুই দিন চেপে রেখেছিলেন দালাল নবী হোসেন। পরিবার অস্থির হয়ে যোগাযোগ করলেও তিনি বলেছিলেন, মহিবুর গ্রিসে পৌঁছে ক্যাম্পে আছেন। সুনামগঞ্জের ১২ তরুণের অনাহারে মৃত্যুর ঘটনায় এই প্রকাশ পায় বিভ্রান্তিকর তথ্যের বিষয়।

ভূমধ্যসাগরের লিবিয়া-গ্রিস 'গেম যাত্রায়' সুনামগঞ্জ ছাতকের মহিবুর রহমান (২০) অনাহারে মারা গেছেন। একই নৌকায় ছিলেন ১২ সুনামগঞ্জের তরুণ। পরিবার দরিদ্র, ১৩ লাখ টাকা খরচ করে ছেলেকে পাঠিয়েছিলেন গ্রিসে।

ভূমধ্যসাগরে লিবিয়া-গ্রিস যাত্রায় সুনামগঞ্জের ১২ তরুণের মৃত্যুর পর জগন্নাথপুরে ৫ ও দিরাই থানায় ৪ দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা। পুলিশ অভিযান চালিয়ে আসামিদের খুঁজছে। জেলা প্রশাসক নিশ্চিত করেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাষ্ট্রের সমর্থন রয়েছে।

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার-পানির সংকটে মারা গেলেন সুনামগঞ্জের ১২ তরুণ। মোট ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু নিশ্চিত, লাশগুলো সাগরে ফেলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন দালালদের বিরুদ্ধে মামলা করবে।

লিবিয়ার বন্দিশালায় দালাল নির্যাতনে মাদারীপুরের ইলিয়াস (২৫) ও ফারুক হাওলাদার (৩৫) নিহত। এক সপ্তাহের বেশি আগে মৃত্যু হলেও পরিবার গতকাল খবর পেয়েছে। লাশ দেশে ফেরত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে পরিবার।

গ্রিসের উপকূলে ছয় দিন সমুদ্রে ভাসতে ভাসতে ২২ অভিবাসনপ্রত্যাশী মারা যান। উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাত্রায় ২১ বাংলাদেশি সহ ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। দুই সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।