
কাঞ্চন ব্রিজ থেকে বরিশাল-চাঁদপুরগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে নারায়ণগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের জন্য বিকল্প নৌপথ চালু করেছে সরকার।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে নারায়ণগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের জন্য বিকল্প নৌপথ চালু করেছে সরকার।

নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বিতা হবে শুধু ক্যাটাগরি-১–এর খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকার ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ।

ঢাকা–বরিশাল মহাসড়কের নগরকান্দা সদর উপজেলার শংকরপাশা এলাকায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাতটার দিকে একদফা সংঘর্ষের পর পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত আরেক দফা সংঘর্ষ হয়।

আশুলিয়ায় আধিপত্য নিয়ে প্রকাশ্য গুলিতে একজন আহত হলে পুলিশ তিনজনকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারিরা বরিশাল, টাঙ্গাইল ও নাটোরের বাসিন্দা। আসামিদের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

মাদারীপুরের মস্তফাপুর গোলচত্বরে আধিপত্যের লড়াইয়ে দুই পক্ষ অর্ধশত হাতবোমা ফাটিয়ে দোকান-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। সংঘর্ষে ছয়জন আহত হন এবং ঢাকা-বরিশাল মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ফরিদপুরের ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের দুই আরোহী। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রায় পাঁচ দিনের বিক্ষিপ্ত বৃষ্টি কমে আগামীকাল থেকে গরম বাড়তে পারে। আজ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪১ মিমি বৃষ্টি কুমিল্লায়।