
থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের টাকাসহ আটক ১
বান্দরবানের থানচিতে সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহৃত এক ঠিকাদারকে উদ্ধার করেছে বিজিবি।

বান্দরবানের থানচিতে সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহৃত এক ঠিকাদারকে উদ্ধার করেছে বিজিবি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, মানব পাচার প্রতিরোধে ২০১২ সালের আইন সংশোধন করে নতুন আইন-২০২৬ প্রণয়ন করা হয়েছে। গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। কর্মশালায় আইনের বিস্তারিত আলোচনা হয়েছে।

সাতক্ষীরায় কোস্টগার্ডের অভিযানে জোনাব বাহিনীর জিম্মি তিন জেলেকে উদ্ধার করা হয়েছে। খুলনায় ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। আটকরা সোহাগ হাওলাদার ও বাবুল সানা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই বিএনপি নেতার নেতৃত্বে নাসির উদ্দিন মৃধা (৪০) নামের এক যুবককে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ওই শিক্ষার্থীর বাবার সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে।

সুন্দরবনে মধু সংগ্রহকারী ১৩ মৌয়ালকে বনদস্যুরা নির্যাতন করে মুক্তিপণ নিয়েছে। দস্যুমুক্ত ঘোষিত এলাকায় আবার অপরাধী চক্রের উত্থান উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত অভিযান ও তদন্তের মাধ্যমে জেলে-মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ছয় বছর বছর আগে সিআইডি কর্মকর্তা আকসাদুদ–জামানকে অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে ফেঁসে গেছেন ডিবির কর্মকর্তা কায়সার রিজভী কোরায়েশী। তাঁকে বরখাস্তের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে অপহৃত ৯ জেলের মধ্যে ৬ জন মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। এখনো ৩ জন বনদস্যুদের জিম্মিতে রয়েছেন। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ঘটনায়।

চট্টগ্রামের মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে প্রকৌশলী বিজয় হোসেনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশ তদন্ত করছে। বৃহস্পতিবার রাতে অপহরণের পর শুক্রবার ভোরে মিরসরাই ও জোরারগঞ্জ পুলিশ যৌথ অভিযানে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে। অপরাধীদের ধরতে অভিযান চলছে।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে শিশুটির বাবা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্য পাঁচ দিনের মতো কোচিং শেষে বাসায় ফিরছিল আহনাফ আল মাঈন। তবে ফেরার পথে অপহরণের শিকার হয় সে। এরপর মুঠোফোনে তার বাবার কাছে চাওয়া হয় ১২ লাখ টাকা মুক্তিপণ। এর মধ্যেই অপহরণকারীদের একজনের পরিচয় প্রকাশ পায়। এ কারণে আহনাফকে হত্যা করে তারা।

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে বনদস্যু দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।