
কক্সবাজারে কালভার্টের নির্মাণকাজ চলার সময় পাহাড়ধস, দুই শ্রমিকের মৃত্যু
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় পাহাড় থেকে ধসে পড়া মাটিতে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় পাহাড় থেকে ধসে পড়া মাটিতে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ট্রাকচাপায় এবং অন্যজন বাসের চাপায় নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ও আজ বৃহস্পতিবার সকালে দুজনের মৃত্যু হয়।

রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকা ডুবে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ তিন দিন পর উদ্ধার হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকায় হ্রদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার হয়।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর গলিত লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নিজের মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন। পথে বাংলাবাজার এলাকায় পেছন থেকে একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়েন।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় চলন্ত অটোরিকশা থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম নাটেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের পটিয়ায় খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাঙামাটিতে ভাড়া বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের তবলছড়ি ডাকঘর কলোনি এলাকায় ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার হয়।

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে ‘রয়েল পার্ক’ নামের একটি হোটেলের কক্ষ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাতে এমনই ঘটনা ঘটেছে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লচি সরদারবাড়িতে। নিহত ব্যক্তির নাম মো. কামাল উদ্দিন (৫০)। তিনি ওই এলাকার মৃত মো. সোলেমানের ছেলে। পেশায় গাছ ব্যবসায়ী ছিলেন মো. কামাল উদ্দিন।

চট্টগ্রামের ফটিকছড়ির একটি মাছের খামারে পানিতে ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার সেনাক্যাম্প–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা–বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।