
স্বামীর লাশ মর্গে, একই হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর আকমল হোসেন নিহত ও তাঁর স্ত্রী রাজিয়া আহত হন। ইজিবাইকের ধাক্কায় দুজন পড়ে যান। পরে বাসের ধাক্কায় প্রাণ যায় স্বামীর।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর আকমল হোসেন নিহত ও তাঁর স্ত্রী রাজিয়া আহত হন। ইজিবাইকের ধাক্কায় দুজন পড়ে যান। পরে বাসের ধাক্কায় প্রাণ যায় স্বামীর।

মাগুরায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে হার্টে ছিদ্র ও হামের উপসর্গ নিয়ে ৯ মাসের শিশু হাসান আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। ছেলের চিকিৎসায় সর্বস্বান্ত কৃষক বাবা আবদুল হাই ভালো খবরের আশায় দিন গুনছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার রাতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন।

এবার খাদিজাকে নিয়ে মা–বাবার ছোটাছুটি

হামে আক্রান্ত যমজ মেয়েকে নিয়ে এক মাসের বেশি সময় ধরে ছুটেছেন হাসপাতালে। দুই মেয়ের একজন ফাতেমা মারা গেছে গত ২৩ এপ্রিল।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক নাসির ইসলামকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলা করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি গাভি ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার রাতে ফেসবুকের একটি গ্রুপে ছবিটি প্রকাশ করা হয়।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের নল খুলে দেওয়ায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দিপালী রানী সিকদার (৪৫) নামের ওই রোগী গত বুধবার বিকেলে মারা যান।

সিলেটের গোয়াইনঘাটে ঘরের দরজা ভেঙে এক কিশোরীকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিলে তার দাদি ছুরিকাঘাতে নিহত হন। তাঁর নাম দিলারা বেগম (৫৪)। এ ঘটনায় আহত হয়েছে ওই কিশোরী ও তার মা। গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে গোয়াইনঘাট উপজেলায় এ ঘটনা ঘটে।

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসক নাসির ইসলামকে মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ একজনকে আটক করেছে এবং তদন্ত চলছে।