
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হচ্ছেন মানিকগঞ্জের আফরোজা খানম
প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হচ্ছেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে আফরোজা খানম (রিতা)। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হচ্ছেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে আফরোজা খানম (রিতা)। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালী রেলক্রসিংয়ে বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে রেললাইনের ওপর আটকে পড়ায় ঢাকা-যমুনা সেতু রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রফিকুল ইসলাম সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় বিকল আরেকটি মালবাহী ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন।

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস (২৭) হত্যায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সড়কটি নির্মাণের সময়সীমা ইতিমধ্যে এক দফা বৃদ্ধি করা হয়েছে। আগামী জুনে দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে।

আন্দোলনকারীরা নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা না করার গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস এখন শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় নিয়োগের সাত দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো ক্যাম্পাসে যান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুক্রবার ভোরে ঢাকা-বাইপাস সড়কের চেঙ্গাইন এলাকায় সৌদিপ্রবাসী বোরহানউদ্দিনের গাড়ি আটকে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাতরা রামদা দেখিয়ে পাসপোর্ট, ল্যাপটপ, আইফোন, ৯০ গ্রাম সোনাসহ মালামাল লুট করে। পুলিশ খোঁজখবর নিচ্ছে এবং মামলা করছে।

ঢাকা–বরিশাল মহাসড়কের দুই লেনের সড়ক আরও প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরের গর্তে বারবার আটকা পড়ছে পণ্যবাহী যানবাহন। এর মধ্যে গোলচত্বর এলাকায় পরিবহনশ্রমিকদের মারামারিতে দুই পাশে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

অতিরিক্ত চাপের কারণে ধীরগতিতে যানবাহন চলছে। তবে দীর্ঘ সময় কোথাও থেমে থাকতে হচ্ছে না। মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কিশোরগঞ্জের ভৈরবে একটি মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল সোমবার রাত তিনটার দিকে ভৈরব স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।