
তালাবদ্ধ কক্ষের বিছানায় পড়ে ছিল স্বামীর গলাকাটা লাশ, সন্ধান মিলছে না স্ত্রীর
কক্সবাজারের রামুতে গলা কেটে অটোরিকশাচালককে হত্যা

কক্সবাজারের রামুতে গলা কেটে অটোরিকশাচালককে হত্যা

ফরিদুল আলম (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৮)। আড়াই মাস ধরে কক্সবাজার কারাগারে বন্দিজীবন কাটছে এই দুই ভাইয়ের। গতকাল শনিবার সকালে তাঁদের মা মোস্তফা বেগমের মৃত্যু হয়। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাঁদের। পুলিশি পাহারায় মাকে শেষবিদায় জানান তাঁরা। মায়ের জানাজা ও দাফনে অংশ নেন হাতকড়া পরেই।

কক্সবাজার শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রামুর লট উখিয়াঘোনার প্রত্যন্ত গ্রাম তচ্ছাখালী। দীর্ঘ ২০ বছর ধরে এই গ্রামের একটি পুকুরপাড়ে পড়ে ছিল একটি ‘অবিস্ফোরিত বোমা’, যা দেখতে অনেকটা গ্যাস সিলিন্ডারের মতো। গ্রামের মানুষ এই ‘বোমার’ ওপরই কাপড় ধোয়া, লাকড়ি কাটা, মাংস-তরকারি কাটা থেকে শুরু করে অনেক কাজই সামলে আসছেন। সম্প্রতি বিষয়টি নজরে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কক্সবাজারের রামু উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকায় চোখে গুলিবিদ্ধ অবস্থায় একটি মা হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের কর্মীদের ধারণা, প্রায় এক মাস আগে গুলিবিদ্ধ হয়েছে হাতিটি। গত শনিবার রাত ১১টার দিকে হাতিটির মৃত্যু হয়।

কক্সবাজারের রামু ও চকরিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিস্তীর্ণ জনপদে তামাক চাষের যে আগ্রাসন শুরু হয়েছে, তা কেবল উদ্বেগজনক নয়; বরং এক ভয়াবহ পরিবেশগত ও মানবিক বিপর্যয়ের অশনিসংকেত।

কক্সবাজারের মহেশখালী ও রামু উপজেলায় হাম-রুবেলা প্রতিরোধে ১ লাখ ২০ হাজার শিশুকে জরুরি টিকা দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভিডিও কনফারেন্সে কর্মসূচির উদ্বোধন করেন। দুর্গম এলাকায় টিকা না পাওয়ায় শিশুরা ঝুঁকিতে রয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালে মঙ্গলবার হামের উপসর্গ নিয়ে ১১ শিশু ভর্তি হয়েছে, আগের দিন ১২ জন। বর্তমানে ৩৭ শিশু চিকিৎসাধীন, মূলত মহেশখালী, রামু ও নাইক্ষ্যংছড়ি এলাকার। চলতি মাসে মার্চে ১০৮ শিশু ভর্তি হয়েছে।

কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ছাইল্ল্যাতলী এলাকায় পাহাড় কাটা বন্ধ করতে দুই সচিবসহ সরকারি ১২ কর্মকর্তাকে চিঠি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছে না। গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় বাইরে থেকে দুর্বৃত্তের ছোড়া পাথরে মাথায় আঘাত পান এক যাত্রী। এর আগের রাতেও চকরিয়ার ডুলাহাজারা এলাকায় পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন ট্রেনের ভেতরে থাকা রেলের এক কর্মী। ছাবের আহমেদ (৫২) নামের এই রেলকর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের নতুন চালু হওয়া গ্যাসপাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাতে তিনি কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলকে মুঠোফোনে কল দিয়ে গ্যাসপাম্পে বিস্ফোরণ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে জানতে চান।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দেওয়া জামিন বহাল রয়েছে।

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।