
ঢাবির ভর্তি পরীক্ষা সংস্কার নিয়ে আলোচনা, দক্ষতা যাচাই পদ্ধতির প্রস্তাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন নিয়ে বিভিন্ন অনুষদের ডিনরা প্রাথমিক আলোচনা করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন নিয়ে বিভিন্ন অনুষদের ডিনরা প্রাথমিক আলোচনা করেছেন।

ঢাবির বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে দূষিত ফিল্টারের পানি পান করে তিন শতাধিক শিক্ষার্থী পানিবাহিত রোগে আক্রান্ত। ল্যাব রিপোর্টে ফিল্টার জীবাণুযুক্ত বলে জানা গেছে। প্রশাসন ফিল্টার সংস্কার ও মেডিকেল ক্যাম্প চালু করেছে, শিক্ষার্থীরা বিক্ষোভ করে দাবি তুলেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে জাতীয় ছাত্রশক্তি আংশিক কমিটি ঘোষণা করেছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা উঠেছে, কারণ আগে তারা হলে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছিল। সংগঠনের নেতারা ভারসাম্য রক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান সংস্কার হওয়া উচিত। ঢাবিতে অনুষ্ঠিত সেমিনারে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদীন মালিকও সংবিধান সংশোধনীর রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেন।

সীমান্ত হত্যা, হামে শিশুমৃত্যু ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সোমবার ঢাবিতে মানববন্ধন করে। নেতারা স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে সরকারের পররাষ্ট্রনীতি ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় ক্ষোভ জানান। তারা স্বাধীন তদন্ত ও জরুরি ব্যবস্থা দাবি করেন।

নিষিদ্ধ ছাত্রলীগের স্যার এ এফ রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফসহ মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে নাশকতার অভিযোগে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দিয়েছেন। ২ মে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সমাবেশের ঘটনায় মামলা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) পদত্যাগ করেছেন। তিনি সোমবার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে খবরটি জানান। ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন এটি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের করা বাণিজ্যচুক্তিকে দেশবিরোধী বলে অভিহিত করে গণতান্ত্রিক ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল ও সমাবেশ করেছে। বিভিন্ন নেতা চুক্তিটিকে স্বার্থবিরোধী ও দেশবিক্রির চুক্তি বলে সমালোচনা করে দ্রুত বাতিলের দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীর বহিষ্কার ও বিচার দাবিতে সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা সিন্ডিকেট সভায় বিষয়টি আলোচনার দাবি জানিয়েছেন। ডাকসুর নেতাও শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন।

হামে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার চাইল ছাত্র মৈত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গেস্টরুম সংস্কৃতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ‘আমলনামা’ টাঙিয়েছে ছাত্রদল। বিচারের দাবিতে উপাচার্যকে দেওয়া হয়েছে স্মারকলিপি।

প্রিন্সিপাল ইবরাহিম খাঁ একজন কীর্তিমান লেখক ছিলেন। বাংলাদেশের মুসলিম সমাজে যাঁরা বড় ধরনের অবদান রেখেছেন, তাঁদের মধ্যে তিনি একজন বিশাল ব্যক্তিত্ব।